মাধবপুরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।শনিবার (২

2026-05-02T15:27:07+00:00
2026-05-02T15:27:07+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
মাধবপুরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ২ মে, ২০২৬, ৩:২৭ পিএম 
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২ মে ) সকাল ১০টা ১৭ মিনিটে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাদিরচক এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি নির্মাণাধীন বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে বাড়িটির উত্তর-পূর্ব পাশে খালি সেফটি ট্যাংকের নিকটে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলা খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে যাচাই করে দেখা যায়, পোটলাগুলোতে মোট ৭০ কেজি গাঁজা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।
তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: