ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



বাঁশখালী থানার ওসি সাইফুল্লাহকে বদলি, নতুন ওসি রবিউল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৩৮ পিএম  (ভিজিটর : ৪৩)

যোগদানের পাঁচ মাসের মাথায় বদলি করা হয়েছে বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহকে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এদিকে চট্টগ্রাম রেঞ্জ দপ্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল হককে বাঁশখালীতে পদায়ন করা হয়েছে। 

অভিযোগ আছে, ২০২৫ সালের ২ ডিসেম্বর বাঁশখালী থানার ওসি হিসেবে যোগদান করেন মো. খালেদ সাইফুল্লাহ। তার যোগদানের পর থেকে নিষিদ্ধ সংগঠন আ. লীগের লোকজনের বিরুদ্ধে কোন অভিযান চোখে পড়েনি। যার ফলশ্রুতিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা বাঁশখালীতে একাধিকবার মিছিল-শোডাউন করে। এছাড়া গত ৫ জানুয়ারি বিকেলে বাঁশখালীতে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ফলে বিতর্কিত হয়ে পড়ে ওসি সাইফুল্লাহ।

এদিকে বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহর স্থলাভিষিক্ত হওয়া  রবিউল হক বিগত সময়ে সংসদ নির্বাচনের সময় শরীয়তপুরের ডামুড্ডা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রবিউল হক ২০১৬ সালে হাটহাজারী থানার এসআই থাকাকালীন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্রসহ ভোটকেন্দ্র থেকে গ্রেপ্তার করেন এবং ওই মামলার বাদী ছিলেন তিনি নিজেই।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com