ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব- বদরুল
সিলেট জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ১০৫)
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। 

​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে লবীব আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে।

​কমিটিতে ​সহ-সভাপতি হিসেবে আলী হোসেন, ​যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, ​সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, ​কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, ​প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমানকে মনোনীত করা হয়।

​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম আসিফ মাহমুদকে মনোনীত করা হয়েছে।

এর আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ, সাবেক সভাপতি ইমরান ইমন।

বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি করবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com