ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



আগামীকাল মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‎মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৪৩ পিএম  (ভিজিটর : ৯৩)
‎প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৪ এপ্রিল (মঙ্গলবার) টাঙ্গাইল সফরে এসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। তাঁর এই আগমনকে ঘিরে ভাসানী ক্যাম্পাস এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
‎সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় সরাসরি মাভাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছাবেন। এরপর তিনি ভাসানীর মাজার জিয়ারত শেষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি কৃষক কার্ড বিতরণ এবং কৃষি মেলার উদ্বোধন করবেন। জানা গেছে, কৃষি খাতে সহায়তা জোরদারের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালু করা তাঁর নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গ।
‎প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর ও অফিসপ্রধানদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‎‎
‎ভাসানী ক্যাম্পাসজুড়ে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

‎নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাস এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী মহড়া পরিচালনা করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।
‎‎প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সংকট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের প্রত্যাশা করছেন।
‎ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর ভাসানী ক্যাম্পাসে আগমন আমাদের জন্য গর্বের। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড বাস্তবায়নের উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ, যা দেশের কৃষকদের জন্য বড় সহায়তা হবে।”
‎সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, “সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করছে এবং সারাদেশে খাল খননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। আমরা আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ক্যাম্পাসের সমস্যাগুলোরও সমাধান হবে।”
‎অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে ভাসানীর মাজার জিয়ারতের কর্মসূচি থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়েছিল বলে দলীয় সূত্র জানিয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com