ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ই-পেপার সোমবার ● ৪ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



পরিবার পরিকল্পনা চিকিৎসকদের দাবি বাস্তবায়নে আশ্বাস ড্যাবের
ষ্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম  (ভিজিটর : ৮৩)
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসকদের বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটায় রাজধানীর মগবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে ড্যাব ও পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি বাংলাদেশ।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভিন্ন ক্যাডারের চিকিৎসকরা তাদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য, ক্যারিয়ার অগ্রগতিতে স্থবিরতা এবং প্রশাসনিক অসামঞ্জস্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বিসিএস (পরিবার পরিকল্পনা কারিগরি মেডিকেল ) ও বিসিএস (পরিবার পরিকল্পনা সাধারণ ) ক্যাডারের মধ্যে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগে বড় ধরনের বৈষম্যের অভিযোগ উঠে আসে।

চিকিৎসকরা জানান, মাঠপর্যায়ে মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। দ্রুত এই বৈষম্য দূর করে একীভূত ও কার্যকর কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।

সভায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল চিকিৎসকদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি এবং ২৩ ব্যাচের এনক্যাডারমেন্ট দ্রুত বাস্তবায়নের ব্যাপারে  সংগঠনটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি র সভাপতি ডা: নাসির আহমদ । তিনি বলেন, স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের জন্য চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য সুযোগ নিশ্চিত করা জরুরি।

সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন স্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com