ব্যাংকে তালা দেওয়ার পেছনে ‘অন্য উদ্দেশ্য’ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের গ্রাহকদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের দাবির আড়ালে কোনও বিশেষ গোষ্ঠীর স্বার্থ

2026-05-04T19:44:14+00:00
2026-05-04T19:44:14+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বাণিজ্য
ব্যাংকে তালা দেওয়ার পেছনে ‘অন্য উদ্দেশ্য’ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক
অনলাইন ডেস্ক
সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের গ্রাহকদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের দাবির আড়ালে কোনও বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কিনা—নিসে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জায়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “গ্রাহকরা তাদের দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ ও আইনসঙ্গতভাবে আন্দোলন করতে পারেন। তবে কোনও অবস্থাতেই ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়।” এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন। 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকে গণছাঁটাইয়ের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, কোনও কোনও ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের পুনর্বাসনের উদ্দেশ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা— তাও যাচাই করছে কেন্দ্রীয় ব্যাংক। 

এদিকে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একীভূত পাঁচটি ব্যাংকের শাখায় তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। আমানত ও লভ্যাংশ ফেরতের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। একই সঙ্গে দাবি আদায় না হলে চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। 

গ্রাহকদের এই বিক্ষোভের ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: