আবারও কমল সোনার দাম, নতুন দর কার্যকর আজ থেকেই

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার গহনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার

2026-10-22T11:16:37+00:00
2026-10-22T11:16:37+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বাণিজ্য
আবারও কমল সোনার দাম, নতুন দর কার্যকর আজ থেকেই
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৬ এএম 
ফাইল ছবি

দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার গহনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্তের পর এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ হাজার ১০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

এর আগে গত ১৩ অক্টোবরও সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। নতুন করে দাম কমানোর ফলে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ৪ হাজার ৯৫৭ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার গহনার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে হয়েছে ৪ হাজার ২৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি।

উল্লেখ্য, সোনার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যুক্ত হতে পারে। তাই কেনার আগে বিক্রেতার কাছ থেকে চূড়ান্ত মূল্য জেনে নেওয়া উচিত।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: