ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



আনোয়ারায় শীর্ষ ডাকাত বাপ-ছেলে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:১০ পিএম  (ভিজিটর : ১৯৫)
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত আব্দুর রহিম (৫৫) ও তার পুত্র মো. ইমরানকে (২৪) সেনাবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত ২টায়। উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুর রহিমের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলা রয়েছে। 

সূত্রে জানা যায়, সেনাবাহিনী গত কয়েক মাস ধরে আব্দুর রহিমকে গ্রেপ্তারের চেষ্টার পর গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার রহিমের বাড়ির পাশের পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড দেশীয় গুলি ও চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সেনাবাহিনীর অভিযানে ডাকাত সর্দার আবদুর রহিম ও তার পুত্র মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com