মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ ঘটিকায় হবিগঞ্জ

2024-12-31T15:36:07+00:00
2024-12-31T15:36:07+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৬ পিএম 
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোহাম্মদ আ: আলীম এর নেতৃত্বে  ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। 
ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত আ: সোবহান এর পুত্র আব্দুর রাজ্জাক (৩০) ও মৃত আব্দুর নূর এর পুত্র আলমগীর (২৯)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: