বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা

নওগাঁ জেলা সংবাদদাতা

সারাদেশ

২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে পুনর্বাসনের লক্ষে বিজিবির উদ্যোগে এক জোড়া হালের মহিষ প্রদান করা

2024-12-31T15:38:35+00:00
2024-12-31T15:38:35+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা
নওগাঁ জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৮ পিএম 
২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে পুনর্বাসনের লক্ষে বিজিবির উদ্যোগে এক জোড়া হালের মহিষ প্রদান করা হয়েছে। 

 সোমবার  (৩০ ডিসেম্বর ২০২৪) বিকেলে ১৬ বিজিবির সদর দপ্তর নওগাঁয় নাহিদ হাসানের বাবা সাইদুর আলমের হাতে মহিষগুলো  হস্তান্তর করেন বিজিবি ১৬ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

এ সময় জানানো হয়,  আহত নাহিদ বৈষম্য বিরোধী আন্দোলনে ২০ জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হোন। বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর বাবা সাইদুর আলম নওগাঁ জেলার মান্দা উপজেলার পিড়াকৈর গ্রামের বাসিন্দা। 

১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, আহত  নাহিদ হাসানের ঘটনাটি নজরে আসার পর বিজিবি জানতে পারে যে নাহিদের বাবা কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এরপর বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় আহত নাহিদের পরিবারকে ১৬ বিজিবির পুনর্বাসন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাষাবাদ করে জীবিকা নির্বাহের জন্য হালের দুটি  মহিষ প্রদানের উদ্যোগ নেয়া হয়। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: