আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান পুড়ে ছাই

সাভার (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

সাভারের আশুলিয়ার বাইপাইলে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে

2024-12-31T15:23:41+00:00
2024-12-31T15:23:41+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান পুড়ে ছাই
সাভার (ঢাকা) সংবাদদাতা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ পিএম 
সাভারের আশুলিয়ার বাইপাইলে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার (৩০ শে ডিসেম্বর ) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রমজান আলী সুপার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে একটি দোকান থেকে ধোয়া বের হতে দেখেন। পরে দোকানের শাটার ভেঙ্গে ফেলার পর ভেতরে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যে ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। বেশিরভাগ দোকানগুলোতে ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগ। মসলা দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।ফলে, আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, গত রাতে আড়ৎ এর একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও ছড়িয়ে পরে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে জিরাবো স্টেশন থেকে আরো তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জোন-ফোর ডি এডি মো. আলাউদ্দিন বলেন, আমরা ১০টা ৪০ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয়।দেড় ঘন্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।  আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: