ভৈরবে মাকে বিয়ে করতে না পারায় শিশু কে হত্যা, হত্যাকারী গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

ভৈরবে পঞ্চবটি গ্রামে প্রবাসীর স্ত্রী মোমেনাকে বিয়ে করতে না পেরে তার শিশুকে হত্যার অভিযোগে বাড়ির কেয়ার টেকার কে গ্রেফতার করেছে

2024-12-31T16:37:29+00:00
2024-12-31T16:37:29+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
ভৈরবে মাকে বিয়ে করতে না পারায় শিশু কে হত্যা, হত্যাকারী গ্রেফতার
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৭ পিএম 
ভৈরবে পঞ্চবটি গ্রামে প্রবাসীর স্ত্রী মোমেনাকে বিয়ে করতে না পেরে তার শিশুকে হত্যার অভিযোগে বাড়ির কেয়ার টেকার কে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার শিশুটি নিখোজেঁর ৭ ঘন্টা পর কেয়ারটেকারের ঘরের ওয়ারড্রপে মিললো ৩ বছরের শিশু শাহাল আহমেদের  মরদেহ ।শাহাল আহমেদ কাতার প্রবাসী সানা উল্লাহ পুত্র । 

হত্যাকান্ডে জড়িত বাড়ির কেয়ার টেকার কে গ্রেফতার করেছে পুলিশ । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় শিশুর দাদী নাসিমা বেগম বাদী হয়ে হাসান আলীকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন । বিষয়টি স্বীকার করেছেন ভৈরব থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক সজিব দত্ত । নিহতের পরিবার ও এলাকাবাসিরা জানায়, পঞ্চবটি গ্রামে একটি বাসায় নিহত শাহাল আহমেদের মা প্রায় ৫ বছর যাবত ভাড়া থাকতো । একই বাসার কেয়ার টেকার হিসেবে থাকতো গ্রেফতারকৃত হাসান আলী। সানাউল্লাহ বিদেশে থাকায় তার স্ত্রী মোমেনা বেগম কে বিয়ের প্রস্তাব দেয় কেয়ার টেকার । প্রস্তাবে রাজি না হয়ে মোমেনা হাসান আলী কে গালাগালি করে থাপ্পড় মারে । এ ঘটনায় হাসান আলী অপমানের বদলা নিবে বলে হুমকি দেয় । তারই ফলশ্রুতিতে  সোমবার শিশুটিকে অপহরণ করে তার রুমে নিয়ে রশি দিয়ে গলায় পেচিঁয়ে শ্বাস রোধে হত্যা করে ওয়ারড্রপে মরদেহ রেখে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় । পরে শিমুটির পরিবার খোজাখোজিঁ করে শিশুটিকে না পেয়ে বিকালে ভৈরব থানায় একটি সাধারন ডায়েরী করে । পরে রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ গিয়ে কেয়ারেটেকারের দরজা তালা লাগানো দেখতে পেয়ে সন্দেহ হলে ঘরের তালা খুলে একটি ওয়ারড্রপে দেখতে পায় শিশুর জুতা । পরে শিশুর মা জুতা সনাক্ত করলে  অন্য ওয়ারড্রপের ভিতর থেকে গলায় রশি পেচানো কাপড়ে ঢাকা শিশুর নিথর দেহ উদ্ধার করে । এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসিরা ঘাতকের ফাসিঁর দাবী জানান ।

 এ বিষয়ে নিহত শিশুর খালা রহিমা বেগম ও ফুফু সুমাসহ এলাকাবাসিরা জানান,বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১ বছর আগে হাসান আলী প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিলো । হাসান আলী অপহরণ করে তাকে হত্যা করেছে । আমরা তার ফাসিঁ চাই ।

এ বিষয়ে ভৈরব থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক সজিব দত্ত জানান শিশুটি কে খোজেঁ না পেয়ে সোমবার থানায় একটি সাধারন ডায়েরী করলে আমরা রাত সাড়ে ১২ টার দিকে কেয়ারটেকারের রুমের দরজার তালা ভেঙে ওয়ারড্রপ থেকে গলায় রশি পেচানো শিশুর মরদেহ উদ্দার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি । এ ঘটনায় কেয়ারটেকার হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে এবং শিশুর দাদী নাসিমা বেগম মামলা দায়ের করেছে ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: