হবিগঞ্জে আকিজের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত ৪

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৪ জনের নিহত হয়েছেন।এছাড়া একই কথা নয় আরো অন্তত

2024-12-31T15:16:10+00:00
2024-12-31T15:16:10+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে আকিজের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত ৪
হবিগঞ্জ জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:১৬ পিএম 
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৪ জনের নিহত হয়েছেন।

এছাড়া একই কথা নয় আরো অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকি ৩জন আকিজের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের চালা উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন।

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম পাওয়া যায়নি। নিহত শ্রমিকরা হলেন- মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)। বিস্ফোরণে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: