চট্টগ্রামে ৩৬টি পরিত্যক্ত বাড়িতে নির্মিত হচ্ছে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ফ্ল্যাট

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

চট্টগ্রামে ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মানের কাজ এগিয়ে চলছে। চলমান এ প্রকল্পের নিবিড় পরীক্ষণ

2024-12-31T15:56:22+00:00
2024-12-31T15:56:22+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
চট্টগ্রামে ৩৬টি পরিত্যক্ত বাড়িতে নির্মিত হচ্ছে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ফ্ল্যাট
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৬ পিএম 
চট্টগ্রামে ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মানের কাজ এগিয়ে চলছে। চলমান এ প্রকল্পের নিবিড় পরীক্ষণ সমীক্ষায় চট্টগ্রাম গণপূর্ত বিভাগের পরিদর্শন বাংলোতে কর্মশালায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ই/এম সার্কেল মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল হান্নান, মহাপরিচালক (অতি:সচিব)আইএমইডি,পরিকল্পনা মন্ত্রনালয়। বিশেষ অতিথি ছিলেন, ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, পরিচালক (উপসচিব) আইএমইডি, পরিকল্পনা মন্ত্রনালয়। 

 প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, সরকারের এ বড় প্রকল্প আমাদের বাস্তবাশন করতে হবে। বাস্তবায়ন করতে গিয়ে যে সকল সমস্যা দেখা দিবে তা দূরীকরণে যা যা করণীয় তা করতে হবে। লক্ষ্য রাখতে হবে যে সকল প্রকল্প নিয়ে জটিলতা সৃষ্টির আশংকা রয়েছে, ওই সকল প্রকল্পগুলো যেন হাতে নেয়া না হয়। তৃতীয় পক্ষ দ্বারা ফিজিবিলিটি স্ট্যাডি করে এ প্রকল্পের কাজ হাতে নিলে ভালো হতো। রড়সহ যাবতীয় নির্মাণ সামগ্রী যেন মানসম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন রকম ঝামেলা রয়েছে,এ রকম প্রকল্প গ্রহন করলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়। রাস্ট্র  ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। ২০১৮ সালে গৃহীত প্রকল্পে নানা সমস্যার কথা সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ এবং চুক্তিতে আবদ্ধ ঠিকাদারদের সমস্যাদি সরকারের কাছে তুলে ধরা হবে। যে সকল নির্মিত ভবনে গ্যাস সংযোগ নেই ওই সকল বাসায় বসবাসরতদের আবাসন ভাড়া কম নেয়া যায় কিনা, সে ব্যাপারে নিরিক্ষণ কমিটিকে সরকারের কাছে সুপারিশ করার জন্য পরামর্শ দেন। 

প্রজেক্ট প্রমোশন এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট এর আয়োজনে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণপূর্ত ম্যানটেন্সের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামরুল, ডিডি আবাসন মুনতাসির জাহান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইফতেখার আহমেদ, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সৌমিক তালুকদার। 

কর্মশালায় জানানো হয়, সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য চট্টগ্রামে ২৯ হজার বাসা প্রয়োজন। কিন্তু বাস্তবে রয়েছে ১ হাজার ৫০ বাড়িতে ৮ হাজার সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সুবিধা। চট্টগ্রাম আবাসন সমস্যা দূরীকরনে সরকার ৩৬টি পরিত্যক্ত বাড়িতে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা নিয়েছে। যাহা ইতিমধ্যে বেশীরভাগ কাজ সম্পন্ন হয়েছে। মামলা জটিলতায় ৪টি বাড়ির কাজ বন্ধ রয়েছে। ২টি বাড়ি সেনাবাহিনীর সদস্য অবস্থান করায় ভবন নির্মান কাজে এপ্রকল্প থেকে বাদ দেয়া হয়েছে । তাছাড়া পূর্বে ওই পরিত্যক্ত ভবনে বসবাসরতদের সরানোর সমস্যার জন্য কয়েকটি ভবনের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। দরপপত্র প্রক্রিয়া সম্পন্ন করার পর নানা জটিলতায় কয়েকটি ভবনের কাজ শুরু করতে দেরি হয়েছে। এসকল বাড়ি নির্মাণে দ্বিতীয় পর্যায়ে ২০২৫ সালের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ্।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: