আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়।ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফোটানো ও

2024-12-30T17:24:35+00:00
2024-12-30T17:24:35+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৫:২৪ পিএম 
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়।

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: