প্লাস্টিক পণ্যের দাপটে আদমদীঘিতে বিলুপ্তির পথে বাঁশশিল্প

আদমদীঘি উপজেলা প্রতিনিধি

সারাদেশ

প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে বগুড়ার আদমদীঘিতে ঐতিহ্যবাহী বাঁশশিল্প এখন বিলুপ্তির পথে। একসময় গ্রামগঞ্জের মানুষের দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি নানা

2026-11-28T17:01:56+00:00
2026-11-28T17:02:25+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্লাস্টিক পণ্যের দাপটে আদমদীঘিতে বিলুপ্তির পথে বাঁশশিল্প
আদমদীঘি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৫:০২ পিএম
প্লাস্টিক পণ্যের দাপটে আদমদীঘিতে বিলুপ্তির পথে বাঁশশিল্প
প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে বগুড়ার আদমদীঘিতে ঐতিহ্যবাহী বাঁশশিল্প এখন বিলুপ্তির পথে। একসময় গ্রামগঞ্জের মানুষের দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি নানা সামগ্রীর ব্যাপক ব্যবহার ছিল। মাটির ঘরের খড়ের ছাউনি থেকে শুরু করে ঘরের আসবাব ও গৃহস্থালির কাজে বাঁশের তৈরি উপকরণ ছিল অপরিহার্য। সময়ের পরিবর্তনে এসব সামগ্রীর ব্যবহার কমে যাওয়ায় সংকটে পড়েছেন এ পেশার সঙ্গে জড়িত কারিগরেরা।

নব্বইয়ের দশকেও গ্রামাঞ্চলে বাঁশের তৈরি নানা সামগ্রীর ব্যবহার চোখে পড়ত। কিন্তু বর্তমানে প্লাস্টিক ও অন্যান্য বিকল্প পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন। আদমদীঘিতে হাতে গোনা কয়েকটি পরিবার এখনো এ পেশা ধরে রেখেছে। তবে অভাব-অনটনের মধ্যে তাঁদের পক্ষে কত দিন এ পেশায় টিকে থাকা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে।

উপজেলার সান্দিড়া, ছাতিয়ানগ্রাম, নইকুল, জিনইর, তেঁতুলিয়া, বশিকোড়া, বন্তইর ও বরিয়াবার্তাসহ প্রায় ১৫টি গ্রামের ৫০টি পরিবারের নারী-পুরুষ বাঁশশিল্পের সঙ্গে জড়িত। পুরুষদের পাশাপাশি সংসারের কাজ সামলে নারী কারিগরেরাও সন্তানদের নিয়ে এ শিল্পের কাজ করছেন। পূর্বপুরুষের পেশা ধরে রাখতে তাঁদের নিরন্তর চেষ্টা থাকলেও বাড়তি উৎপাদন খরচ ও পণ্যের কম দাম তাঁদের সেই চেষ্টাকে কঠিন করে তুলেছে।

একসময় গ্রামাঞ্চলের ঘরের চালা, তীর ও তালাপাড়া তৈরিতে বাঁশের ব্যবহার ছিল। বাঁশ দিয়ে তৈরি হতো শিশুদের দোলনা, তাল, পাখা, ঝাড়, টোপা, ডালা, চালন, ডালি, কুলা, গরু-মহিষের গমাই ও মইসহ নানা ধরনের গৃহস্থালি সামগ্রী। এসব পণ্যের চাহিদা এখন অনেক কমে গেছে। কোনো কোনো বাড়িতে এখনো বাঁশের তৈরি তীর ও তালাপাড়া দেখা গেলেও আগের মতো ব্যবহার নেই।

কারিগরদের দাবি, বাঁশের দাম বেড়েছে কয়েক গুণ। একসময় যে বাঁশ ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। অথচ বাঁশের তৈরি সামগ্রীর দাম সে অনুপাতে বাড়েনি। ফলে উৎপাদন খরচ তুলতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন তাঁরা। অন্যদিকে জনসংখ্যা ও ঘরবাড়ি নির্মাণের চাহিদা বাড়লেও সে অনুপাতে বাঁশের ঝাড় বাড়ছে না। এতে কাঁচামাল সংগ্রহও কঠিন হয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের হাটে বাঁশশিল্পের সঙ্গে যুক্ত দুলাল বসাক, গোপাল চন্দ্র, আব্দুল মজিদ ও আব্দুল জলিলের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত থাকলেও এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ধারদেনা করে এবং বিভিন্ন সমিতি থেকে বেশি সুদে ঋণ নিয়ে কোনোভাবে পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন তাঁরা।

সরকারি উদ্যোগে স্বল্প সুদে ঋণ দেওয়া হলে বাঁশশিল্পের কারিগরেরা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন তাঁরা। তাঁদের মতে, প্রয়োজনীয় সহায়তা ও বাজারসুবিধা নিশ্চিত করা গেলে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: