চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরির অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা।

2026-11-28T16:43:46+00:00
2026-11-28T16:43:46+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরির অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরির অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত ব্যক্তির নাম মো. সোহেল। শনিবার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তিনি আগেও একাধিকবার কারাভোগ করেছেন। প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে ১৫ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে এক আনসার সদস্যের কাছে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাওয়া যায়। এ সময় তাঁকে আটক করে বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানানো হয়।

খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা তাঁর দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে বিষয়টি অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিচয় নিশ্চিত হন এবং তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: