তালতলীতে পুরোনো লোহার সেতু ভেঙে খালে, বিপাকে দুই পাড়ের মানুষ

তালতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে

2026-11-28T16:38:16+00:00
2026-11-28T16:38:16+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
তালতলীতে পুরোনো লোহার সেতু ভেঙে খালে, বিপাকে দুই পাড়ের মানুষ
তালতলী (বরগুনা) সংবাদদাতা
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
তালতলীতে পুরোনো লোহার সেতু ভেঙে খালে, বিপাকে দুই পাড়ের মানুষ
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থী। দ্রুত বিকল্প সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সেতুর লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয়ে গিয়ে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা সেতুটি ব্যবহার করতেন।

সেতুটি দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। এটি ভেঙে পড়ায় মোমেশেপাড়া ও নয়াপাড়া এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হওয়ায় নিয়মিত পাঠদান নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম বলেন, “সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হতাম। এখন তো স্কুলে যাওয়াই বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, “রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।”

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, “আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।”


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: