কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এর গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্পের কাজ এখনো শেষ

2026-11-28T16:47:05+00:00
2026-11-28T16:47:05+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা
চট্টগ্রাম সংবাদদাতা
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এর গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রতা ও ধীরগতির কারণে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত যানজট ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকল্পের বাকি কাজ শেষ করতে নতুন করে ছয় মাস সময় বাড়ানোর পাশাপাশি প্রায় ৫৭ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানেলকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় গতি আনতে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। সড়কটির কাজ পুরোপুরি শেষ হলে কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠার কথা রয়েছে।

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪০৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প’ অনুমোদন পায়। ওই বছরের ১ জানুয়ারি শুরু হওয়া প্রকল্পের কাজ ২০২২ সালের জুনের মধ্যে শেষ করার কথা ছিল। তবে নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

সর্বশেষ বর্ধিত সময়ের মধ্যেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় প্রকল্পের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন। পাশাপাশি গত ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের একটি প্যাকেজের চুক্তিমূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ওই প্যাকেজের মূল চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৪ লাখ টাকা থেকে বেড়ে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা হয়েছে। বৃদ্ধির হার ২১ দশমিক ৩৭৯ শতাংশ।

প্রকল্পের নকশা অনুযায়ী, মূল চার লেনের সড়কের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন, বাঁধ প্রশস্তকরণ এবং সড়ক বিভাজকে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। তবে মাঠপর্যায়ে কাজের ধীরগতির কারণে এসব সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে স্থানীয়দের ভোগান্তি কমার বদলে বেড়েছে।

স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে কাজ চললেও সড়কের বড় একটি অংশ এখনো অসম্পূর্ণ। বিশেষ করে কর্ণফুলীর ফকিরনীর হাট, শাহমীরপুর, ফাজিলখার হাট, মিয়ারের হাট, বড়উঠান ডাকপাড়া ও চাতরী চৌমুহনী এলাকায় খোঁড়াখুঁড়ি এবং ধীরগতির কাজের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।”

প্রকল্পের অগ্রগতি ও সময় বাড়ানোর বিষয়ে সওজ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, শিকলবাহা থেকে আনোয়ারা পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। প্রকল্পটি শতভাগ সম্পন্ন করতে নতুন করে ছয় মাস সময় এবং প্রায় ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যে সড়কটি পুরোপুরি ব্যবহারের উপযোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: