তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে গত তিন মাসে খুলনা রেঞ্জে ৩২ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে

2026-11-28T16:54:29+00:00
2026-11-28T16:54:29+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
ফাইল ছবি
সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে গত তিন মাসে খুলনা রেঞ্জে ৩২ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৮ নভেম্বর প্রকাশিত খুলনা রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের ২৭ তারিখ পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ৩ হাজার ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১৪৭টি অবৈধ অস্ত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, তিন মাসে সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৮৯ জনকে। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ২৯২, অক্টোবরে ১৪৫ এবং নভেম্বরে ১৫২ জন গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তারের সংখ্যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৮৮, অক্টোবরে ১ হাজার ১১ এবং নভেম্বরে ১ হাজার ৪৩৫ জন। অর্থাৎ আগের দুই মাসের তুলনায় নভেম্বরের প্রথম ২৭ দিনেই এ ধরনের গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

মাদকবিরোধী অভিযানে তিন মাসে ১ হাজার ৪০৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৮৪ জন। অভিযানে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজাসহ হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৪০টি মামলা হয়েছে। এসব মামলায় ৪২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৪৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান। এ ছাড়া ১১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, তিন মাসে বিভিন্ন মামলায় মোট ৩২ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০, অক্টোবরে ১০ হাজার ৩২৪ এবং নভেম্বরে ১০ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও অভিযান চালিয়েছে রেঞ্জ পুলিশ। এ সময়ে চোরাচালানসংক্রান্ত ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়াসংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা করেছে পুলিশ। এ সময় ৫ হাজার ৮৭৯টি প্রসিকিউশন দেওয়ার পাশাপাশি ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ১ হাজার ৯৬৬টি।

খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: