নাম মুছে ‘বিবি’ পরিচয়, আফগান নারীদের ওপর নতুন বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন দাপ্তরিক নথিতে নারীদের নাম

2026-11-28T15:18:51+00:00
2026-11-28T15:18:51+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নাম মুছে ‘বিবি’ পরিচয়, আফগান নারীদের ওপর নতুন বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম 
নাম মুছে ‘বিবি’ পরিচয়, আফগান নারীদের ওপর নতুন বিধিনিষেধ
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন দাপ্তরিক নথিতে নারীদের নাম লেখা যাবে না। এমনকি হাসপাতালে নারী রোগীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আফগান অনলাইন সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বালখ প্রদেশের হাসপাতালকর্মীদের নারী রোগীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানে ‘বিবি’ শব্দটি সাধারণত নারীদের সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়। তবে এর অর্থ অনেকটা দাদি বা নানির কাছাকাছি।

স্পেনভিত্তিক সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে নারী ও অধিকারকর্মীদের বরাতে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের বোঝাতে ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করছেন।

চিকিৎসাসেবা পাওয়াও কঠিন হচ্ছে

তালেবানের নারী অধিকারবিরোধী বিভিন্ন বিধিনিষেধের কারণে আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত স্বাস্থ্যসেবার কারণে দেশটির নারীরা গুরুতর সংকটের মুখোমুখি হচ্ছেন।

কুনার প্রদেশের এক নারী জাতিসংঘকে জানিয়েছেন, চিকিৎসার সুযোগ না পাওয়ায় তাঁকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

আফগানিস্তানের অনেক প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ স্বাস্থ্যসেবা খাত দেশটির হাতে গোনা কয়েকটি ক্ষেত্রের একটি, যেখানে নারীদের কাজ করার অনুমতি রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার।

এতে দেশটিতে নারী স্বাস্থ্যকর্মীর সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ পরিস্থিতিকে ‘দ্বিমুখী সংকট’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির আশঙ্কা, প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীদের অনেকে অবসরে যাচ্ছেন কিংবা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু তাঁদের শূন্যস্থান পূরণে নতুন করে নারী স্বাস্থ্যকর্মী তৈরির সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।

পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে ভবিষ্যতে আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে।

সরকারি নথি পেতেও ভোগান্তি

বালখে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার আগেও আফগান নারীদের সরকারি নথি সংগ্রহে নানা বাধার মুখে পড়তে হতো। জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচয়পত্রসহ নাগরিকত্বসংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহের সময় নারীদের সঙ্গে পুরুষ অভিভাবক বা স্বজন থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

দাপ্তরিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগা, দূরবর্তী এলাকায় যাতায়াত এবং এ সময় উপার্জনের সুযোগ হারানোর আশঙ্কায় অনেক পুরুষ স্বজন নারীদের সঙ্গে যেতে আগ্রহী হন না। আবার অনেকের ধারণা, যেহেতু অধিকাংশ নারীকে কাজ করার অনুমতি দেওয়া হয় না, তাই তাঁদের সরকারি নথিরও প্রয়োজন নেই।

নারীপ্রধান পরিবারগুলোর পরিস্থিতি আরও জটিল। এসব পরিবারের নারীদের সঙ্গে যাওয়ার মতো পুরুষ অভিভাবক না থাকায় নিজেদের বা সন্তানদের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে।

অথচ চিকিৎসা, শিক্ষা, মানবিক সহায়তা গ্রহণ এবং ব্যাংক হিসাব খোলার মতো মৌলিক সেবা পেতে এসব নাগরিক নথি অত্যন্ত প্রয়োজনীয়।

সূত্র: দ্য নিউ আরব


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: