নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় মোড়, অভিযোগ প্রত্যাহারের সুপারিশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় গুরুত্বপূর্ণ মোড় এসেছে। দেশটির আদালতের বিচারকেরা তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগের মামলা

2026-11-27T15:40:59+00:00
2026-11-27T15:40:59+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় মোড়, অভিযোগ প্রত্যাহারের সুপারিশ আদালতের
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় মোড়, অভিযোগ প্রত্যাহারের সুপারিশ আদালতের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় গুরুত্বপূর্ণ মোড় এসেছে। দেশটির আদালতের বিচারকেরা তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগের মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন। আরেকটি মামলার অভিযোগের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে এতে এখনই বিচারপ্রক্রিয়ার অবসান ঘটছে না।

২০২০ সালে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতি মামলার বিচার শুরু হয়। এর মধ্য দিয়ে ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী হন তিনি।

তিন মামলার মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচিত ‘কেস ৪০০০’। অভিযোগ অনুযায়ী, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজেককে সরকারি সুবিধা দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম ওয়াল্লায় নিজের ও স্ত্রীর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের ব্যবস্থা করেছিলেন নেতানিয়াহু।

বিচারকদের পর্যবেক্ষণ, বিশেষ করে ঘুষের অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কম। এ কারণে মামলাটি প্রত্যাহারের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে সুপারিশ করেছেন তারা।

‘কেস ২০০০’-এ অভিযোগ, ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার মালিকের সঙ্গে ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রের ব্যবসা সীমিত করার বিষয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। তবে বিচারকেরা প্রশ্ন তুলেছেন, তার কথিত কর্মকাণ্ড আদৌ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না।

অন্যদিকে ‘কেস ১০০০’-এ নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে দামি উপহার ও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ মামলাটি নিষ্পত্তির জন্য প্রসিকিউশন ও প্রতিরক্ষা পক্ষকে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বিচারকেরা।

তবে বিচারকেরা নিজেরা কোনো অভিযোগ প্রত্যাহার করতে পারেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে। তিনি জানিয়েছেন, আদালতের সব পর্যবেক্ষণ বিবেচনায় নেওয়া হবে। রায় কিংবা সমঝোতা—দুই পথই খোলা রয়েছে।

বিচারকদের সুপারিশের পর বিচারপ্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন নেতানিয়াহু। তার ভাষ্য, এই মামলার কারণে দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

মামলাগুলোর পরিণতি নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের ওপরও প্রভাব ফেলতে পারে। গত অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের চেষ্টা করছেন তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। দুর্নীতির মামলার কারণে বিরোধী নেতাদের অনেকেই নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনে অনাগ্রহী। ফলে বিচারপ্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি তার রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: