ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। কোনো শর্ত ছাড়াই সংঘাত থামানোর পক্ষে রয়েছেন দেশটির

2026-11-26T13:43:05+00:00
2026-11-26T13:43:05+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম 
ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। কোনো শর্ত ছাড়াই সংঘাত থামানোর পক্ষে রয়েছেন দেশটির ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও ইপসোসের যৌথ পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, যুদ্ধ বন্ধের প্রশ্নে মার্কিন নাগরিকদের মধ্যে দলীয় বিভাজনও স্পষ্ট।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ, স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ এবং রিপাবলিকানদের ২৫ শতাংশ অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছেন ২১ শতাংশ। আর যুদ্ধ আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন মাত্র ১৮ শতাংশ নাগরিক।

যুদ্ধের প্রভাব পড়েছে মার্কিন পরিবারগুলোর জ্বালানি ব্যয়েও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৫৬ ডলারে। সর্বশেষ মঙ্গলবার দাম কিছুটা কমে ৩ দশমিক ৬১ ডলারে নেমেছে।

ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গ্যাসোলিন ও ডিজেলের বাড়তি দামের কারণে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ১ হাজার ৬৮ ডলার ব্যয় করতে হয়েছে। এর মধ্যে প্রায় ৫৩০ ডলার খরচ হয়েছে সরাসরি জ্বালানি কেনার পেছনে।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও যুদ্ধের প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ইরান সংঘাতের সমাধানে ওয়াশিংটনের ব্যর্থতাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এপি ভোটার পোলের তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় ছয়জন মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ভুল সিদ্ধান্ত ছিল।

নির্বাচনের ফল প্রকাশের পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে। তাঁর ভাষ্য, ইরান এই বার্তাকে সমর্থন করে।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে দুই দেশের সর্বশেষ পরোক্ষ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। গত মঙ্গলবার গালিবাফ জানান, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত পূরণ করলেই কেবল তেহরান আবার আলোচনায় বসবে। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাঁর শর্ত মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে। যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর নিশ্চয়তা থাকতে হবে বলেও জোর দিয়েছেন তিনি। অন্যদিকে, তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

কূটনৈতিক উদ্যোগে অগ্রগতি না হওয়ায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু করেছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এনবিসি নিউজ। এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তবে ওই হামলায় ইরানের রাষ্ট্রীয় কাঠামোর পতন ঘটেনি কিংবা তেহরান দ্রুত আত্মসমর্পণ করেনি।

যুদ্ধের অর্থায়ন নিয়েও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সিনেটের কয়েকজন ডেমোক্র্যাট সদস্য পরবর্তী ব্যয় বিলে যুদ্ধের জন্য বরাদ্দ বন্ধের দাবি জানিয়েছেন। জ্যেষ্ঠ রিপাবলিকানরাও বিষয়টি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের জরিপে দেখা গেছে, প্রেসিডেন্টের ভেটো এবং সরকারি কার্যক্রম অচল বা শাটডাউনের ঝুঁকি থাকলেও ৩১ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধের তহবিল বন্ধের উদ্যোগকে সমর্থন করেন।

সূত্র: আরটি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: