সম্পর্ক মেনে নিতে না পেরে বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের তেলেঙ্গানা রাজ্যে মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার

2026-11-26T16:42:26+00:00
2026-11-26T16:42:26+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম
সম্পর্ক মেনে নিতে না পেরে বাবার হাতেই প্রাণ গেল মেয়ের
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম 
সম্পর্ক মেনে নিতে না পেরে বাবার হাতেই প্রাণ গেল মেয়ের
ভারতের তেলেঙ্গানা রাজ্যে মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বিয়ের বাগদানের ঠিক এক দিন আগে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত তরুণীর নাম কল্যাণী। তিনি রাজ্যের আদিলাবাদ জেলার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি মা-বাবাকে জানান কল্যাণী। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা—প্রাথমিক তদন্তে এমন তথ্য পেয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে তিনি জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল।

কল্যাণীর মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কৈলাস। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

তথ্যসূত্র: এনডিটিভি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: