ইরানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ইরানে মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন অন্তত ৯ নারী। তাঁদের বিরুদ্ধে

2026-11-26T19:10:18+00:00
2026-11-26T19:10:18+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম 
জানুয়ারির শেষ দিকে গ্রেফতার হন যমজ বোন রোমিনা (বাঁয়ে) ও তারানেহ রহিমি। _ছবি: বিবিসি থেকে সংগৃহীত
জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ইরানে মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন অন্তত ৯ নারী। তাঁদের বিরুদ্ধে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায় এবং রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। কারাগারে নির্যাতনের শিকার কয়েকজন নারী জীবন বাঁচাতে আকুতি জানাচ্ছেন।

বিবিসি পারসিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী তারানেহ রহিমির শারীরিক অবস্থা কারাগারে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। নির্যাতনে তাঁর দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথায় আঘাতের যথাযথ চিকিৎসা না পাওয়ায় কানে সংক্রমণ দেখা দিয়েছে। এতে ভারসাম্য রক্ষা করতেও সমস্যায় পড়ছেন তিনি।

তারানেহর চাচাতো ভাই মাসুদ নুরমোহাম্মাদি জানান, জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পর যমজ বোন তারানেহ ও রোমিনাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় রোমিনাকে চোখের সামনে ধর্ষণের হুমকি দিয়ে তারানেহর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

জাতিসংঘের ইরানবিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ মাই সাতোর তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারির বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে ছয় নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ম অবমাননা, যুদ্ধসংক্রান্ত অভিযোগ ও গুপ্তচরবৃত্তির মামলায় আরও তিন নারী মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরানবিষয়ক গবেষক রাহা বাহরেইনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ডের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। কয়েক দশকের মধ্যে নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের দাবি, বিক্ষোভ-সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ড বাড়ার কথা বলা বিভ্রান্তিকর। নির্যাতনের অভিযোগও নাকচ করেছে তারা। তাদের ভাষ্য, হত্যা, অস্ত্র ব্যবহার, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের কারণেই এসব মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জানুয়ারির বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হরানার হিসাবে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ইরানে ২ হাজার ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জন নারী।

সূত্র: বিবিসি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: