বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার অভিবাসী

নিউইয়র্ক থেকে কৌশলী ইমা

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জেতার কয়েক দিনের মধ্যেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর হাতে

2026-11-27T12:03:31+00:00
2026-11-27T12:03:31+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার অভিবাসী
নিউইয়র্ক থেকে কৌশলী ইমা
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম 
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার অভিবাসী
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জেতার কয়েক দিনের মধ্যেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন এক অভিবাসী। লটারি জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই তাঁকে আটক করে সংস্থাটি। আইসিই জানিয়েছে, লটারি জয়ের খবরের সূত্র ধরেই ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির নাম এরিয়েল ভেলাসকেজ-মোরালেস। তিনি এল সালভাদরের নাগরিক। মাত্র ১০ ডলারের একটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কিনে ১০ লাখ ডলারের পুরস্কার জেতেন তিনি।

লটারি জয়ের পর বিশাল আকারের একটি প্রতীকী চেক হাতে নিয়ে ছবিও তোলেন ভেলাসকেজ-মোরালেস। তবে কয়েক দিনের মধ্যেই তাঁর জীবনে নেমে আসে অনিশ্চয়তা। লটারি জয়ের খবরের সূত্র ধরে তাঁকে শনাক্ত করেন আইসিই কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম কেএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের যে এলাকায় তিনি লটারির টিকিটটি কিনেছিলেন, সেই এলাকাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইসিইর দাবি, ভেলাসকেজ-মোরালেস ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরের বছর, ২০১৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারের পর আইসিইর বোস্টন কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করে। সেখানে সংস্থাটি নিজেদের অভিবাসন অভিযানকে লটারির সঙ্গে তুলনা করে জানায়, অবৈধ অভিবাসী এবং অভিবাসীবান্ধব নীতির সমর্থক রাজনীতিবিদদের ভাগ্য আর সহায় হচ্ছে না।

আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে তাঁকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেলাসকেজ-মোরালেস সংস্থাটির হেফাজতে থাকবেন।

এদিকে লটারিতে জেতা ১০ লাখ ডলার তিনি শেষ পর্যন্ত হাতে পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লটারি কর্তৃপক্ষ কিংবা রাজ্যের কোষাধ্যক্ষের কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি।

ফলে মাত্র ১০ ডলারের টিকিটে ১০ লাখ ডলার জিতেও সেই অর্থ ভোগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ভেলাসকেজ-মোরালেস।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: