ইউক্রেন যুদ্ধের ব্যয় বাড়ছেই, সামরিক খাতে বরাদ্দ বাড়াল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামানোর কোনো

2026-11-28T11:58:16+00:00
2026-11-28T11:58:16+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধের ব্যয় বাড়ছেই, সামরিক খাতে বরাদ্দ বাড়াল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম 
ইউক্রেন যুদ্ধের ব্যয় বাড়ছেই, সামরিক খাতে বরাদ্দ বাড়াল রাশিয়া
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামানোর কোনো ঘোষণা না দিয়ে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য রেকর্ড সামরিক বাজেট অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট।

নতুন বাজেটে জাতীয় প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটিই দেশটির সর্বোচ্চ সামরিক ব্যয়ের পরিকল্পনা। আগের তিন বছরের বাজেটের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এই ব্যয়ের পরিমাণ বেড়ে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৮ সালের শেষে তা দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলারে। আর ২০২৯ সালের শেষ নাগাদ সামরিক ব্যয় ১ লাখ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সামরিক ব্যয়ের বাড়তি চাপ সামাল দিতে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার। অন্যদিকে, বেসামরিক বিভিন্ন খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বাজেটে আবাসন ও জনসেবা খাতে ব্যয় ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৬ শতাংশ কমানো হবে।

প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়াচ্ছে রুশ সরকার। এতে দেশটির অর্থনীতি ক্রমেই সামরিক ব্যয়নির্ভর হয়ে উঠছে। একই সঙ্গে বেসামরিক মানুষের প্রয়োজনীয় খাতগুলোও চাপের মুখে পড়ছে।

এদিকে সামরিক ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলার কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও চাপে পড়েছে।

এমন পরিস্থিতিতে রাশিয়ার নতুন সামরিক বাজেট অনুমোদনের সময়ই পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহেও পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার রুশ নেতার প্রতি কিছুটা কঠোর অবস্থান প্রকাশ করেছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের বিষয়ে কথা বলেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি অনেকটা সময় ব্যয় করেছি ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে তার সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে কথা বলতে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে—সেই আশাতেই আমি তাকে এ আহ্বান জানিয়েছি।’

যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ট্রাম্প। তবে পুতিনকে ইউরোপের কোন কোন ভূখণ্ডে সামরিক অভিযান বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি তিনি। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধ চলতে থাকা ইউক্রেনের নামও সরাসরি উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: