হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশি আটক

হালুয়াঘাট প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মো. রিয়াদ হোসেন (২০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার

2026-11-27T15:50:16+00:00
2026-11-27T15:50:16+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশি আটক
হালুয়াঘাট প্রতিনিধি
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশি আটক
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মো. রিয়াদ হোসেন (২০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে রিয়াদ হোসেনকে আটক করা হয়।

আটক রিয়াদ হোসেনের বাবার নাম মো. আবুল বাদশা। তাঁর বাড়ি হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া (শাপলা বাজার) এলাকায়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার কথা জানিয়েছেন। এ ছাড়া চোরাচালানের মালামাল সংগ্রহ করে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যও তাঁর ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: