দিনাজপুরে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে জেলাজুড়ে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। শুক্রবার (২৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

2026-11-27T12:04:56+00:00
2026-11-27T12:04:56+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি
দিনাজপুর প্রতিনিধি
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম 
দিনাজপুরে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি
দিনাজপুরে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে জেলাজুড়ে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। শুক্রবার (২৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। পরে সকাল ৯টায় তাপমাত্রা পরিমাপ করে সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দিনাজপুরে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও সন্ধ্যা ও রাতে শীতের প্রভাব বাড়ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: