বিএমইউ উপাচার্যের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.

2026-11-26T14:51:33+00:00
2026-11-26T14:51:33+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিএমইউ উপাচার্যের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
বিএমইউ উপাচার্যের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক সৌহার্দ্য, সংহতি ও সহযোগিতার ঐতিহ্য তুলে ধরেন।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান বিএমইউতে ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। এ ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন।

জবাবে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা আমাদের হৃদয়ে রয়েছে। ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা আন্তরিকভাবে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতা পূরণ করে ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেলে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং চিকিৎসাশিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিএমইউর বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: