যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কোস্টগার্ডের ২৪ দিনের যৌথ প্রশিক্ষণ শেষ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্টগার্ডের

2026-11-26T17:14:54+00:00
2026-11-26T17:14:54+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কোস্টগার্ডের ২৪ দিনের যৌথ প্রশিক্ষণ শেষ
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কোস্টগার্ডের ২৪ দিনের যৌথ প্রশিক্ষণ শেষ
বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ২৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে কোস্টগার্ডের ১৪ জন সদস্য অংশ নেন।

কোস্টগার্ড জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের উদ্যোগে গত ২ থেকে ২৫ নভেম্বর চট্টগ্রামের কোস্টগার্ড বেইসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান ট্রিশিতা মাউলা। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে এ যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্ষমতা বাড়বে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্টগার্ড।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: