কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নৌ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
এ সময় তিনি বলেন, যাত্রাপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নদীপথে যাতায়াতের ক্ষেত্রে নৌ অ্যাম্বুলেন্সটি বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে চরাঞ্চলের অসুস্থ প্রবীণ, শিশু ও গর্ভবতী নারীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছাতে এটি সহায়তা করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও প্রকৌশলী সফিক মোল্লা।
নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় যাত্রাপুর ইউনিয়নের ২০টি চরের বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা গেছে।