চট্টগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন

2026-11-26T17:08:49+00:00
2026-11-26T17:08:49+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
চট্টগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ
চট্টগ্রাম নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানার জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।

সড়ক ও ফুটপাতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় চসিক।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: