শার্শায় নিষিদ্ধ ৬৪ দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৪টি নিষিদ্ধ দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো

2026-11-25T18:48:38+00:00
2026-11-25T18:48:38+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শার্শায় নিষিদ্ধ ৬৪ দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
শার্শা (যশোর) প্রতিনিধি
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি

যশোরের শার্শায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৪টি নিষিদ্ধ দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-ইমরান।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা এবং শার্শা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর নিষিদ্ধ দুয়ারি জাল ব্যবহারের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জালগুলো জব্দ করা হয়। পরে জনস্বার্থে ঘটনাস্থলেই স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ দুয়ারি জালের ব্যবহার বন্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: