পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ ও ট্রাক ট্রাকচালক আব্দুল মান্নানকে (৫১) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকা থেকে পুলিশ সদস্যরা ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত চালক আব্দুল মান্নান যশোর জেলার চৌগাছা উপজেলার মশিউর নগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর থানা পুলিশের একটি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকায় চেক পোষ্ট বসানো হয়। ভোর ৪ টা ২০ মিনিটের দিকে ট্রাকটি যাবার সময় সংকেত দিয়ে থামানো হয়। এসময় কাগজপত্র যাচাই করার পর সারগুলো চাঁপাইনবাবগঞ্জে আনার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে সারসহ ট্রাক চালককে থানায় নিয়ে আসা হয়।
ট্রাক চালককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সারগুলো চাঁপাইনবাবগঞ্জের উদ্যোশ্যে আনা হচ্ছিল।
অফিসার ইনচার্জ আরও জানান, অধিক তদন্তের পর প্রকৃত বিষয় সম্পর্কে জানা যাবে। অবৈধভাবে সার পরিবহনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।