একাধিক মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. খোরশেদ আলম রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে

2026-11-24T16:39:44+00:00
2026-11-24T16:39:44+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্যান্টের ভেতর পিস্তল, ঘরে অস্ত্র তৈরির সরঞ্জাম
একাধিক মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম 
একাধিক মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. খোরশেদ আলম রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে পিস্তলসদৃশ বস্তু ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনির একটি কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামির অবস্থানের তথ্য পায় এসআরবি-৭। পরে সেখানে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর নাম মো. খোরশেদ আলম রনি। তিনি হাটহাজারী উপজেলার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।

অভিযানের সময় রনির পরা জিন্স প্যান্টের ভেতর থেকে লোহার তৈরি ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁর বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত একটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রনি অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: