ফটিকছড়িতে কৃষকের পাকা ধানে আগুন

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির পাকা ধান পুড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন

2026-11-24T16:26:16+00:00
2026-11-24T16:26:16+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে কৃষকের পাকা ধানে আগুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
ফটিকছড়িতে কৃষকের পাকা ধানে আগুন
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির পাকা ধান পুড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক জাহাঙ্গীর আলম। গত ২৩ নভেম্বর রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়া সওদাগর বাড়ি সড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান মাড়াইয়ের জন্য জমি থেকে পাকা ধান কেটে সড়কের পাশে স্তূপ করে রেখেছিলেন জাহাঙ্গীর আলম। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৫০ শতক জমির উৎপাদিত ধান পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: