২০ টাকার মোবাইল সিম এখন ৮০০ টাকা!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে ২০ টাকার মোবাইল সিম বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। অথচ কিছুদিন আগেও পাড়া-মহল্লা ও হাটবাজারে মাইকিং করে

2026-11-24T15:53:54+00:00
2026-11-24T15:53:54+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
২০ টাকার মোবাইল সিম এখন ৮০০ টাকা!
ফ্যামিলি কার্ডের আশায় বেশি দামে সিম কিনছেন দরিদ্র নারীরা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
২০ টাকার মোবাইল সিম এখন ৮০০ টাকা!
নাটোরের গুরুদাসপুরে ২০ টাকার মোবাইল সিম বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। অথচ কিছুদিন আগেও পাড়া-মহল্লা ও হাটবাজারে মাইকিং করে প্রচার চালিয়েও মাত্র ২০ টাকায় এসব সিমের ক্রেতা পাওয়া যেত না। পরে সিমের দাম বাড়তে শুরু করে। একপর্যায়ে ১৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম উঠেছে ৮০০ টাকায়।

সিমের অধিকাংশ ক্রেতা অসহায় দিনমজুর ও দরিদ্র পরিবারের সদস্য। তাঁদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নতুন সিমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে—এমন ধারণা থেকে বেশি দাম দিয়েও সিম কিনছেন তাঁরা। অনেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিম সংগ্রহ করতে হচ্ছে।

জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ অভিযান শুরু হওয়ার পরই একলাফে সিমের দাম বেড়ে ৫০০ টাকায় ওঠে। এ দামেও সিম কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে। এমনকি ঘটনাটি গড়িয়েছে গুরুদাসপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা পর্যন্ত।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামীণফোনের এক প্রতিনিধি জানান, কোম্পানির নির্ধারিত মূল্য ৪০০ টাকা ধরে তাঁরা সিম বিক্রি করছেন।

সিম কিনতে আসা আরিফা বেগম ও খইমন খাতুন আক্ষেপ করে বলেন, ‘আমাদের দুঃখ দেখার কেউ নেই। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে সিম কিনতে হচ্ছে। তবু যদি ফ্যামিলি কার্ড পাওয়া যায়।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: