দুয়ের হাঁটুর চোটে উদ্বেগ, টানা জয়ের পরও স্বস্তিতে নেই পিএসজি

অনলাইন ডেস্ক

খেলা

নিসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে লিগ আঁর ম্যাচে জয় উদ্‌যাপনের চেয়ে ফরাসি ফরোয়ার্ড দেজিরে

2026-11-22T17:40:48+00:00
2026-11-22T17:40:48+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খেলা
দুয়ের হাঁটুর চোটে উদ্বেগ, টানা জয়ের পরও স্বস্তিতে নেই পিএসজি
অনলাইন ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
দুয়ের হাঁটুর চোটে উদ্বেগ, টানা জয়ের পরও স্বস্তিতে নেই পিএসজি
নিসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে লিগ আঁর ম্যাচে জয় উদ্‌যাপনের চেয়ে ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়ের চোট নিয়েই বেশি উদ্বিগ্ন দলটি। ডান হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই তরুণ ফুটবলারকে।

ম্যাচের ৩৯তম মিনিটে বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করার সময় ডান হাঁটুতে চোট পান দুয়ে। প্রতিপক্ষের মিডফিল্ডার সোফিয়ান দিওপের সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকা ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচ শেষে দুয়ের চোটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘আগামীকালই আমরা চোটের সঠিক ধরন সম্পর্কে জানতে পারব। তবে এটি যে গুরুতর চোট, তা আমরা বুঝতে পেরেছি। কারণ আমরা চোটের ছবিগুলো দেখেছি।’

দুয়ের মানসিক অবস্থা নিয়েও কথা বলেন এনরিকে। তাঁর ভাষ্য, ‘সে ভীষণ হতাশ ও উদ্বিগ্ন। তবে আমার কোনো সন্দেহ নেই, সে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। এটাই একজন পেশাদার ফুটবলারের জীবনের অংশ। বুঝতে হবে, ক্যারিয়ারে এমন ঘটনা ঘটতেই পারে এবং তা মেনে নিতে হবে।’

চোট পাওয়ার আগে প্রথমার্ধেই পিএসজির হয়ে মৌসুমে নিজের দ্বিতীয় লিগ গোলটি করেন দুয়ে। তাঁর বদলি হিসেবে মাঠে নামা স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস পরে দলের তৃতীয় গোলটি করেন। পিএসজির হয়ে প্রথম গোলটি করেন সেঞ্জি মায়ুলু।

গত মৌসুমে পায়ের পেশিতে টান ও ঊরুর চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি দুয়ে। এর আগের মৌসুমেও ভুগেছিলেন গোড়ালির সমস্যায়। পুরোনো চোটের ইতিহাসের মধ্যে নতুন এই আঘাত তাই পিএসজির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

দলের চোটের তালিকাও ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যায় খভিচা কাভারাস্খেলিয়ার। একই ম্যাচে ঊরুর পেশিতে চোট পান উসমান দেম্বেলে ও অধিনায়ক মারকিনিওস।

নিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২তম জয় পেলেও দুয়ের চোটে পিএসজির স্বস্তি অনেকটাই কমেছে। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার মুখোমুখি হবে দলটি।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: