কোচ আসে, কোচ যায়; ট্রফি আসে না ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক

খেলা

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ আসেন, কোচ বিদায় নেন; বদলায় ডাগআউটের মুখ, কিন্তু বদলায় না মাঠের চিত্র। একের পর এক কোচের অধীনে

2026-11-21T18:45:41+00:00
2026-11-21T18:45:41+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
খেলা
কোচ আসে, কোচ যায়; ট্রফি আসে না ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ আসেন, কোচ বিদায় নেন; বদলায় ডাগআউটের মুখ, কিন্তু বদলায় না মাঠের চিত্র। একের পর এক কোচের অধীনে শিরোপার স্বপ্ন দেখলেও সাফল্যের দেখা মিলছে না ইংলিশ ক্লাবটির। উল্টো কোচ নিয়োগ ও ছাঁটাইয়ের পেছনে কোটি কোটি পাউন্ড খরচ করে বাড়ছে আর্থিক চাপ। মাউরিসিও পচেত্তিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর সেই পুরোনো হিসাব আবারও সামনে এসেছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর কোচ পরিবর্তন বাবদ ইউনাইটেডের ব্যয় ১০ কোটি পাউন্ড ছাড়ানোর পথে।

২০১৩ সালে ফার্গুসন অবসরে যাওয়ার পর থেকে ইউনাইটেডের ডাগআউটে এসেছেন একের পর এক কোচ। কিন্তু দীর্ঘ এক যুগেও ক্লাবটিকে আগের গৌরবের ধারায় ফেরাতে পারেননি কেউ। সর্বশেষ মাউরিসিও পচেত্তিনোকে আনার জন্যও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে ক্লাবটিকে।


ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর, পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার তিন দিন পরই নতুন করে এক কোটি পাউন্ড ঋণ নিয়েছে ইউনাইটেড। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সঙ্গে তাঁর চুক্তি বাতিল করতে ইউএস সকারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ৭৫ লাখ পাউন্ড। বৃহস্পতিবার প্রকাশিত ক্লাবটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

গত ১৩ নভেম্বর আড়াই বছরের চুক্তিতে পচেত্তিনোকে নিয়োগের ঘোষণা দেয় ইউনাইটেড। তাঁর ক্ষতিপূরণ, কোচিং স্টাফদের নিয়োগ এবং সদ্য বরখাস্ত হওয়া মাইকেল ক্যারিকের বিদায়সংক্রান্ত খরচ যোগ করলে কোচ পরিবর্তনের মোট ব্যয় ১০ কোটি পাউন্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফার্গুসনের বিদায়ের পর শুধু কোচ নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণেই ক্লাবটির খরচ হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি পাউন্ড।

কোচ বদলের এই ধারাবাহিকতায় পচেত্তিনো হচ্ছেন ফার্গুসন-পরবর্তী নবম পূর্ণকালীন কোচ। ডেভিড ময়েস থেকে শুরু করে লুই ফন গাল, হোসে মরিনিয়ো, ওলে গুনার সুলশার, এরিক টেন হাগ, রুবেন আমোরিমসহ একাধিক কোচকে দায়িত্ব দিয়ে প্রত্যাশিত সাফল্য পায়নি ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রালফ রাংনিক।

সর্বশেষ কোচ ক্যারিকের বিদায়ও সেই ব্যর্থতার ধারাবাহিকতারই অংশ। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ভালো করার পর তাঁকে দুই বছরের চুক্তি দিয়েছিল ইউনাইটেড। কিন্তু নতুন মৌসুমে দলের পারফরম্যান্সে উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁকেও বরখাস্ত করতে হয়েছে। বর্তমানে লিগে ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে দলটি। অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান এবং গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম শুরুর অভিজ্ঞতা—সব মিলিয়ে ক্লাবটির সংকট আরও গভীর হয়েছে।
Manchester United v Liverpool - Premier League

Manchester United v Liverpool - Premier League


প্রতিবার নতুন কোচ নিয়োগের সময় সমর্থকদের সামনে নতুন আশার কথা শোনানো হয়। কিন্তু মাঠের ফল বদলায় না, শিরোপার খরাও কাটে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে কোচের চুক্তি বাতিল, ক্ষতিপূরণ ও নতুন কোচিং স্টাফ নিয়োগের বিপুল ব্যয়। পচেত্তিনোর হাত ধরে এবার ইউনাইটেড ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার—কোচ বদলের খরচ বাড়লেও ট্রফির দেখা মিলছে না ওল্ড ট্র্যাফোর্ডে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: