লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে কেইন

স্পোর্টস ডেস্ক

খেলা

বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে বড় ধাক্কা। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি

2026-11-21T17:14:23+00:00
2026-11-21T17:14:23+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
খেলা
লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে কেইন
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
সংগৃহীত ছবি

বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে বড় ধাক্কা। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। শুক্রবার রাতে বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট পান তিনি। ম্যাচের প্রথমার্ধেই তাঁকে মাঠ থেকে তুলে নিতে হয়।

এক বিবৃতিতে কেইনের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ক্লাব জানিয়েছে, তাঁর গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে ক্লাবের চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল।

কেইনের চোটের ঘটনা বায়ার্নের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দলের আক্রমণভাগে একের পর এক খেলোয়াড় চোটে পড়ায় এমনিতেই ভুগছে জার্মান ক্লাবটি। জামাল মুসিয়ালা, লুইস দিয়াজ, সের্জ নাব্রি, আলফনসো ডেভিস ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার সম্প্রতি বিভিন্ন ম্যাচে খেলতে পারেননি। এর মধ্যে কোলনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের উইঙ্গার মাইকেল অলিসও। যদিও তাঁর চোট গুরুতর নয় বলে ধারণা করছেন কোচ ভিনসেন্ট কোম্পানি।

ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি বায়ার্নের। প্রথমে গোল করে এগিয়ে যায় কোলন। টটেনহ্যাম থেকে ধারে খেলতে আসা মিকি মুর দলকে এগিয়ে দেন। বিরতির আগে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতায় ফেরে বায়ার্ন। এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর জালের দেখা পায়নি।

European football: Harry Kane double restores Bayern Munich's six-point  Bundesliga lead | European club football | The Guardian

শেষ দিকে ম্যাচ জয়ের সুযোগ পেয়েছিল কোলন। তবে সাইদ এল মালার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বায়ার্নের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা হয়নি তাদের। ২০০৯ সালের পর বায়ার্নের মাঠে জয়ের অপেক্ষাও ফুরায়নি কোলনের।

ম্যাচ শেষে কোম্পানি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু এরপর হ্যারি ও মাইকেলের চোট আমাদের সমস্যায় ফেলে দেয়। তবু কোনো অজুহাত নেই, কোলন এই পয়েন্ট পাওয়ার যোগ্য। সত্যি বলতে, এই মুহূর্তে আমাদের আরও বড় কিছু দুশ্চিন্তা রয়েছে।’

এই ড্রয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন। তবে তাদের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে জিতলে বায়ার্নকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে তারা।

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল বায়ার্ন। কেইনকে ছাড়াই বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলের মাঠে খেলতে নামতে হবে জার্মান জায়ান্টদের।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: