ফিফা নির্বাচনে ইনফান্তিনোর পাশে দক্ষিণ আমেরিকার ১০ দেশ

স্পোর্টস ডেস্ক

খেলা

ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সংস্থাটির অধীন ১০টি দেশের ফুটবল

2026-11-21T18:21:55+00:00
2026-11-21T18:21:55+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
খেলা
ফিফা নির্বাচনে ইনফান্তিনোর পাশে দক্ষিণ আমেরিকার ১০ দেশ
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সংস্থাটির অধীন ১০টি দেশের ফুটবল ফেডারেশনই আগামী নির্বাচনে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে চতুর্থ মেয়াদে ফিফার শীর্ষ পদে বসার লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সমর্থন পেলেন তিনি।

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন। এবারের নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জাপানের কোজো তাশিমা ও ফ্রান্সের ফিলিপ দিয়ালো। ফলে ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মুখোমুখি হচ্ছেন সুইস-ইতালীয় এই ফুটবল প্রশাসক।

শুক্রবার কলম্বিয়ার বারানকিয়ায় অনুষ্ঠিত কনমেবলের কাউন্সিল সভায় ইনফান্তিনোকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। বোকা জুনিয়র্স ও আতলেতিকো মিনেইরোর মধ্যকার কোপা সুদামেরিকানার ফাইনালের আগে আয়োজিত ওই সভা শেষে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ফিফা সভাপতির নেতৃত্ব এবং বিশ্ব ফুটবলে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি হিসেবেই এই সমর্থন।

২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার দায়িত্ব নেন ইনফান্তিনো। এরপর ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। এবারও জয়ী হলে ২০৩১ সাল পর্যন্ত ফিফার সভাপতি থাকবেন।

ইনফান্তিনোর সঙ্গে কনমেবলের ঘনিষ্ঠতার পেছনে রয়েছে বেশ কিছু স্বার্থসংশ্লিষ্ট বিষয়। তাঁর নেতৃত্বে দক্ষিণ আমেরিকার ফুটবলের উন্নয়নে কয়েক মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে সংস্থাটি। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের যৌথ আয়োজক হওয়ার প্রচেষ্টাতেও সমর্থন দিয়েছিলেন তিনি। ওই বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও উদ্বোধনী আয়োজন হবে দক্ষিণ আমেরিকার তিন দেশে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিন মহাদেশে ছড়িয়ে পড়বে বিশ্বকাপের আয়োজন।

এ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাবেও সমর্থন রয়েছে কনমেবলের। ইনফান্তিনো পুনর্নির্বাচিত হলে এ উদ্যোগ নতুন করে আলোচনায় আসতে পারে।

তবে ফিফার বর্তমান সভাপতিকে ঘিরে বিতর্কও কম নয়। চলতি বছরের মাঝামাঝি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগ গোষ্ঠীর কাছে বিক্রির উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এমন বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর প্রতি সমর্থন ধরে রেখেছে কনমেবল।

এবারের নির্বাচনে প্রথম দফায় জিততে হলে কোনো প্রার্থীকে পেতে হবে মোট ভোটের দুই-তৃতীয়াংশ। কেউ এই পরিমাণ ভোট না পেলে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়বেন। এরপর বাকি দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই নিশ্চিত হবে ফিফার নতুন সভাপতি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: