কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠেয়

2026-11-21T17:50:47+00:00
2026-11-21T17:50:47+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
খেলা
কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠেয় ম্যাচটি থেকে ছিটকে গেছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। ফলে দ্বিতীয় টেস্টের আগে একসঙ্গে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারাল বাংলাদেশ।

বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সিরিজের প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহের বিষয়টি ধরা পড়ে।

মুশফিকের শারীরিক অবস্থা ও পুনর্বাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘চোট সামাল দিতে এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে মুশফিকের দ্রুত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। এ কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।’

প্রথম টেস্টে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে দল। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগে মুশফিকের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে নতুন সমন্বয় খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে চোটের কারণে একের পর এক খেলোয়াড় হারানোয় দলের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: