চীনে রোনালদোর ২৩ ফুটের ভাস্কর্য, উন্মোচনে ভক্তদের ঢল

অনলাইন ডেস্ক

খেলা

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তার আরেকটি নজির দেখা গেল চীনে। পর্তুগিজ এই ফরোয়ার্ডের সম্মানে সাংহাইয়ে উন্মোচন করা হয়েছে ৭ মিটার

2026-11-22T17:33:19+00:00
2026-11-22T17:33:19+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খেলা
চীনে রোনালদোর ২৩ ফুটের ভাস্কর্য, উন্মোচনে ভক্তদের ঢল
অনলাইন ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
চীনে রোনালদোর ২৩ ফুটের ভাস্কর্য, উন্মোচনে ভক্তদের ঢল
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তার আরেকটি নজির দেখা গেল চীনে। পর্তুগিজ এই ফরোয়ার্ডের সম্মানে সাংহাইয়ে উন্মোচন করা হয়েছে ৭ মিটার বা প্রায় ২৩ ফুট উঁচু বিশাল এক ভাস্কর্য। শনিবার উন্মোচিত ভাস্কর্যটিতে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে। পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি পরা অবস্থায় দেখানো হয়েছে ৪১ বছর বয়সী এই ফুটবলারকে।

সাংহাইয়ের ব্যস্ত ইস্ট নানজিং রোডে নতুন ‘সিআর সেভেন’ জাদুঘরের বাইরে স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি। উদ্বোধন ঘিরে সেখানে জড়ো হন অসংখ্য রোনালদো-সমর্থক। বিশেষ আয়োজনে নিজে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানে যোগ দেন তাঁর বড় ভাই হুগো অ্যাভেইরো ও ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও। তাঁরাও ভক্তদের সঙ্গে রোনালদোর পরিচিত উদযাপনের ভঙ্গি অনুকরণ করেন।

ভাস্কর্য উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানাতে সমর্থকেরা একসঙ্গে ‘সিউ’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।

রোনালদোর স্মৃতিতে বিশাল জাদুঘর

সাংহাইয়ে ‘সিআর সেভেন’ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে। প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি জাদুঘরটিতে রয়েছে ১০টি থিমভিত্তিক প্রদর্শনী বিভাগ। সেখানে রোনালদোর ক্যারিয়ারের নানা অর্জনের স্মারক হিসেবে স্থান পেয়েছে ৪০টির বেশি ট্রফি, জার্সি, বুট ও অন্যান্য ঐতিহাসিক সামগ্রী।

জাদুঘরে শুধু মাঠের সাফল্য নয়, তুলে ধরা হয়েছে তাঁর শৈশবের স্মৃতিও। পর্তুগালের মাদেইরায় কাটানো ছোটবেলার শোবার ঘরের আদলে তৈরি করা হয়েছে একটি বিশেষ অংশ। এর মাধ্যমে ফুটবল তারকা হয়ে ওঠার আগের রোনালদোর জীবন সম্পর্কে ধারণা পাবেন দর্শনার্থীরা।

ভক্তদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ইন্টারেক্টিভ আয়োজনও। এসব ব্যবস্থার মাধ্যমে তাঁরা রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো দেখার পাশাপাশি তাঁর বিখ্যাত ‘সিউ’ উদযাপন অনুকরণ করার সুযোগ পাবেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশাল ভাস্কর্যটি ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে। অন্যদিকে জাদুঘরটি এক বছর দর্শনার্থীদের জন্য খোলা রাখার পরিকল্পনা রয়েছে।

হাজার গোলের মাইলফলক থেকে ১৪ গোল দূরে

চীনে ভাস্কর্য উন্মোচনের আগের দিনই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো। শুক্রবার জেদ্দায় আল আহলির বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ওই গোলের মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬-তে। অর্থাৎ ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর মাত্র ১৪টি গোল।

গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিলেন পর্তুগিজ তারকা। পেনাল্টি পেয়ে স্পট কিক নিতে এগিয়ে যান তিনি। তবে তাঁর শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলের রেকর্ডে আরও এক ধাপ এগোলেও পেনাল্টি মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: