শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। এ সময়

2026-11-22T14:24:23+00:00
2026-11-22T14:24:23+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম 
শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম প্রেসক্লাবের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেটে এসআরবি-৯-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় অবস্থানকালে রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে গোপন সূত্রে খবর পায়, রেলওয়ে গুদাম প্রেসক্লাবের সামনে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলছেন। পরে অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি-৯-এর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. আব্দুর রউফ (৩৪), একই উপজেলার শানখলা ঘোড়ামি গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে মো. মনু মিয়া (৪৯) এবং ইয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. শরিফ উদ্দিন (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি-৯। তাঁদের কাছ থেকে জব্দ করা স্মার্টফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: