বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বসুন্ধরার এল ব্লকে ৩০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ও বিশিষ্ট ইসলামি স্কলার শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খন্দকার এবং অনুষ্ঠান টি সঞ্চলন করেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান। তিনি বলেন, আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও স্বাস্থ্যসেবা খাতে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। শেয়ারভিত্তিক প্রকল্পের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
এ সময় তিনি প্রতিষ্ঠানের চলমান ৩ টি কন্ডমিনিতাম ও ২ টি বাণিজ্যিক প্রকল্প ও নতুন বাণিজ্যিক উদ্যোগ হিসেবে এল ব্লকের ১৩০ ফুট প্রশস্ত সড়কের দক্ষিণ প্রান্তে, ৫৬ বিঘা আয়তনের থিম পার্কের ঠিক বিপরীতে অবস্থিত *৩০ তলাবিশিষ্ট অত্যাধুনিক SRP Tower*-এর কথা উল্লেখ করেন। নতুন এ প্রকল্পের প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট থাকবে, যার প্রতিটি ইউনিটের আয়তন ২,৫০০ বর্গফুট। এ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে বলেও তিনি জানান।
এই প্রকল্প গুলোর পাশাপাশি ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল’-এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ডায়াগনস্টিক সেন্টার, বহির্বিভাগ, জরুরি চিকিৎসাসেবা ও চিকিৎসকদের চেম্বার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনায় স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণের পাশাপাশি নার্সিং কলেজ, ডরমিটরি, আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট ও স্বল্প ব্যয়ের আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের ওষুধশিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে
বিশ্বমানের একটি আধুনিক ওষুধ উৎপাদন কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসা, শিক্ষা, আবাসন ও ওষুধশিল্পের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক অবকাঠামো গড়ে উঠবে বলে তিনি জানান
চেয়ারম্যান আরও জানান, এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসে। পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় হাসপাতালের কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি শায়েখ উসামা খন্দকার এস রহমান প্রপার্টিজের উদ্যোগগুলোর সফলতা চেয়ে দোয়া করেন পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি হাসপাতালের কল্যাণ তহবিলে সদকায়ে জারিয়া হিসেবে শেয়ার ক্রয়ের মাধ্যমে অনুদান প্রদানের আহ্বান জানান।
এছাড়াও, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপটির এক্সিকিউটিভ ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) সৈয়দ ফরহাদ আলী রেজা। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী তাঁর বক্তব্য ও দোয়ার মাধ্যমে এস রহমান প্রপার্টিজের সব প্রকল্পের কাজ সহজ, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। বিশেষ করে বসুন্ধরা মেডিকেল সিটি ও ইন্টারন্যাশনাল হাসপাতালের শেয়ার বিক্রয় কার্যক্রম এবং নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি হাসপাতালের কল্যাণ তহবিলে সদকায়ে জারিয়া হিসেবে শেয়ার ক্রয়ের মাধ্যমে অনুদান প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ২২.৫৫ কাঠা জমির ওপর ১৩০ ফুট প্রশস্ত সড়কের পাশে নির্মাণাধীন ৩০ তলাবিশিষ্ট ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রকল্পটির প্রতিটি ফ্লোরে ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারটি করে ইউনিট থাকবে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন এবং নতুন বাণিজ্যিক প্রকল্পের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়।