বাংলা একাডেমিতে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের হেমন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেছেন, একটি রাষ্ট্রের পরিচয় বহন করে তার সংস্কৃতি। সমৃদ্ধ ও বহুমাত্রিক বাংলা গান, নাটক, উৎসব

2026-11-20T14:49:04+00:00
2026-11-20T14:49:04+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিবিধ
বাংলা একাডেমিতে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের হেমন্ত উৎসব
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম 
বাংলা একাডেমিতে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের হেমন্ত উৎসব
বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেছেন, একটি রাষ্ট্রের পরিচয় বহন করে তার সংস্কৃতি। সমৃদ্ধ ও বহুমাত্রিক বাংলা গান, নাটক, উৎসব ও পালাপার্বণ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। আমাদের সভ্যতা, রাজনীতি ও সামাজিক আচরণে সেই ঐতিহ্যের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। সংগীত ও সংস্কৃতির চর্চা করতে হয় মানুষকে লালন করার জন্য।

তিনি বলেন, দীর্ঘদিনের অস্থিতিশীল পরিবেশ সেই ধারাবাহিকতায় ছন্দপতন ঘটিয়েছে। সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। সারা দেশে এই চর্চা ছড়িয়ে দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত হেমন্ত উৎসবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ও নাট্যব্যক্তিত্ব কাজী আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, লেখক-গবেষক ও মুক্তচিন্তক আবুল কাসেম হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খান, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

স্বাগত বক্তব্য দেন নাট্যনির্দেশক ও পরিষদের সদস্যসচিব নূর হোসেন রানা। অনুষ্ঠানের শুরুতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে হেমন্ত উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এতে শ্রীলঙ্কার একটি ইয়ুথ কালচারাল টিমও অংশ নেয়।

অতিথিদের আলোচনা শেষে হেমন্তের আবহ ও ঋতুবৈচিত্র্যকে উপজীব্য করে সংগীত, নৃত্য, আবৃত্তি, গম্ভীরা ও নাটক পরিবেশিত হয়। বাদক দল ও যন্ত্রশিল্পীদের সুরের মূর্ছনায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’, জেনেসিস থিয়েটার, ঢাকাবাসী, নজরুল শিশু নাট্যম, ঝিনুক শিশুকিশোর সংগঠন, অন্তরঙ্গ শিশু সংগঠন, সারেঙ সাহিত্য কেন্দ্র, দেশ নাট্যদল, শিশু মঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: