নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮৯ জন শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত দুই কৃতী ছাত্রীকে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন সাত ছাত্রীকে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. আফজালুন্নেসা বিনতে লুৎফর। সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম এবং ড. লতিফা বিনতে লুৎফর।
এ ছাড়া বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার, অধ্যাপক মুখলেছুর রহমান, অধ্যাপক তাহমিনা আক্তার ও নবীন ছাত্রী বিথী।
অনুষ্ঠানে মদন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন পৌর বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আংগুর রহমান ভূঁইয়া, কলেজের শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, কৃতী ও নবীন ছাত্রীরা উপস্থিত ছিলেন।