সিভিল এভিয়েশন একাডেমিতে ১২ সপ্তাহব্যাপী Crash Fire & Rescue Initial Course No. 06-এর প্রশিক্ষণ শুরু

বিবিধ

বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে আজ ১৫ নভেম্বর ২০২৬ (রবিবার) ১২ সপ্তাহব্যাপী এভিয়েশন ফায়ার ফাইটিং বিষয়ক Crash Fire & Rescue (CFR)

2026-11-15T18:39:46+00:00
2026-11-15T18:40:33+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিবিধ
সিভিল এভিয়েশন একাডেমিতে ১২ সপ্তাহব্যাপী Crash Fire & Rescue Initial Course No. 06-এর প্রশিক্ষণ শুরু
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৬:৪০ পিএম
সিভিল এভিয়েশন একাডেমিতে ১২ সপ্তাহব্যাপী Crash Fire & Rescue Initial Course No. 06-এর প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে আজ ১৫ নভেম্বর ২০২৬ (রবিবার) ১২ সপ্তাহব্যাপী এভিয়েশন ফায়ার ফাইটিং বিষয়ক Crash Fire & Rescue (CFR) Initial Course No. 06-এর প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন বিমানবন্দরের ফায়ার বিভাগে নবনিয়োগপ্রাপ্ত ১৫ জন এয়ারপোর্ট ফায়ার অপারেটর অংশগ্রহণ করছেন।

এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা। এ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা কার্যক্রম পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) গ্লোবাল এভিয়েশন ইমার্জেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান চলাচলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেবিচকের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আগামী ১২ সপ্তাহে প্রশিক্ষণার্থীরা অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনা এবং ফায়ার ফাইটিংয়ের বিভিন্ন বিষয়ে নিবিড় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ প্রশিক্ষণ বিমানবন্দরে যেকোনো ধরনের অগ্নিকাণ্ড ও বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ফায়ার) (চলতি দায়িত্ব) জনাব মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ICAO-এর মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং এয়ারপোর্ট ইমার্জেন্সি প্ল্যান বাস্তবায়নে প্রশিক্ষণার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক (এটিএম) জনাব মো. মজিবুর রহমান মিয়াজী এবং কোর্স সমন্বয়কারী ও ইন্সট্রাক্টর (ফায়ার) জনাব মনিরুল ইসলাম।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: