ভারতের কাহোটেক ২০২৬ প্রতিযোগীতায় ৩০০ প্রতিযোগীর মধ্যে শীর্ষ তিনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের লুনা

বিবিধ

ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘কাহোটেক ২০২৬’-এ দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশের উদ্ভাবন ‘লুনা এআই’ (LUNA AI)। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড

2026-11-16T16:58:25+00:00
2026-11-16T16:58:25+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিবিধ
ভারতের কাহোটেক ২০২৬ প্রতিযোগীতায় ৩০০ প্রতিযোগীর মধ্যে শীর্ষ তিনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের লুনা
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
ভারতের কাহোটেক ২০২৬ প্রতিযোগীতায় ৩০০ প্রতিযোগীর মধ্যে শীর্ষ তিনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের লুনা
ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘কাহোটেক ২০২৬’-এ দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশের উদ্ভাবন ‘লুনা এআই’ (LUNA AI)। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড এআই যৌথভাবে উদ্ভাবনটি সম্মেলনে উপস্থাপন করে।

এএমটিজেড-এ ১৪–১৫ নভেম্বর অনুষ্ঠিত হেলথকেয়ার ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবন বিভাগের ‘সেবার উৎকর্ষ ও রোগীর সঙ্গে যোগাযোগ’ (সার্ভিস এক্সিলেন্স অ্যান্ড পেশেন্ট ইন্টারফেস) শ্রেণিতে লুনা দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়। এর মাধ্যমে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের এই উদ্ভাবন।

লুনার পূর্ণরূপ ল্যাবএইড ইউনিফাইড নিউরাল আর্কিটেকচার। এটি তিন অংশে তৈরি একটি ব্যবস্থা, যেখানে রোগীর প্রতিটি ভিজিটের তথ্য একই রেকর্ডে যুক্ত হয়। ‘লুনা কোর’ হাসপাতালের প্রবেশদ্বার। রোগী বাংলা বা ইংরেজিতে কথা বললে লুনা সঠিক বিশেষজ্ঞ খুঁজে দেয়, অ্যাপয়েন্টমেন্ট ও প্রি-রেজিস্ট্রেশন করে এবং প্রেসক্রিপশনের ছবি তুললে তা বাংলায় বুঝিয়ে দেয়। ‘লুনা ডক্টর (মেডডেস্ক)’ চিকিৎসকের জন্য। রোগীর সম্মতিতে চিকিৎসক ও রোগীর কথোপকথন শুনে এটি নোট ও প্রেসক্রিপশনের খসড়া তৈরি করে, কিন্তু চিকিৎসক অনুমোদন ও স্বাক্ষর না করা পর্যন্ত কিছুই রোগীর কাছে যায় না। ‘লুনা কেয়ার’ চিকিৎসার পরে রোগীর সঙ্গে থাকে। এটি প্রতিদিন বাংলায় ফোন করে, ওষুধ ও রিফিলের কথা মনে করিয়ে দেয়, রিপোর্ট বুঝিয়ে দেয় এবং পরবর্তী ভিজিটের সময় ঠিক করে। লুনা রোগ নির্ণয় করে না, জরুরি অবস্থায় রোগীকে সরাসরি হটলাইনে পাঠায়।

গত ১৮ জুলাই চালুর পর ১৩ নভেম্বর পর্যন্ত লুনা ২৮ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে। ৩ হাজার ৩০০-র বেশি কথোপকথনে ১৭ হাজারের বেশি বার্তা বিনিময় হয়েছে এবং ৯৩০-এর বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ব্যবহারের প্রায় ৪৮ শতাংশ হয়েছে বিকেল ৬টা থেকে সকাল ৮টার মধ্যে, যখন হাসপাতালের ডেস্ক বন্ধ থাকে।

লুনা কোর বর্তমানে labaidcancer.com ও লাইফপ্লাস-এ চালু রয়েছে। লুনা ডক্টর (মেডডেস্ক) ও লুনা কেয়ার ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে। ১ ডিসেম্বর থেকে লুনা যুক্ত হবে ল্যাবএইড চট্টগ্রামে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের পরামর্শ ও তত্ত্বাবধানে লুনার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনার কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, 

“আমাদের হাসপাতালে সারা দেশ থেকে রোগী আসেন। তাঁদের অনেকে পড়তে পারেন না, অনেকে জীবনে প্রথমবার এত বড় হাসপাতালে ঢোকেন। লুনা বানানোর সময় আমরা বারবার একটা প্রশ্ন করেছি: এই মানুষটি কোথায় আটকে যাবেন? কোন ডাক্তার, কোন বিভাগ, কোন ফরম, কোন লাইন, কোন করিডর, প্রেসক্রিপশনে কী লেখা, আর চিকিৎসার পর কে খোঁজ নেবে। এই প্রতিটি জায়গায় লুনা রোগীর সঙ্গে থাকে। চিকিৎসকের জায়গাটাও আমরা স্পষ্ট রেখেছি। লুনা খসড়া করে, সিদ্ধান্ত ও স্বাক্ষর চিকিৎসকের। চালুর পর দেখেছি, ব্যবহারের প্রায় অর্ধেক হয়েছে ডেস্ক বন্ধ থাকার সময়ে। অর্থাৎ রোগীর এমন সহায়তা দরকার ছিল, যা রাত বা ভোরেও পাওয়া যায়। এই স্বীকৃতি ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও ল্যাবএইড এআই-এর দুই দলের। তাঁদের ধন্যবাদ জানাই। লুনাকে আরও নির্ভরযোগ্য করার কাজ চলবে।”

কাহোটেক ২০২৬-এ বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই স্বীকৃতি অর্জনকে সংশ্লিষ্টরা দেশের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও রোগীর সঙ্গে কার্যকর যোগাযোগে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব বাড়ছে। এই প্রেক্ষাপটে লুনার সাফল্য বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরেছে এবং স্বাস্থ্যখাতে প্রযুক্তি নিয়ে কাজ করা অন্য দলগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: